দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাইরের কোন পোশাক শ্রমিকরা ঢাকায় আসবে না : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরের কোন পোশাক শ্রমিকরা ঢাকায় আসবে না : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিজিএমই-বিকেএমইএর কর্মকর্তা এবং বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই অর্থনৈতিক ক্ষতি কিছুটা পোষাতে রাজধানীর বেশকিছু পোশাক কারখানা খুলে দিয়েছে সরকার। তবে এসব কারখানায় ঢাকা ও আশপাশে অবস্থান করা শ্রমিকদের দিয়ে চলবে; বাইরে থেকে কোনো শ্রমিক আসবে না। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে থাকা শ্রমিকদের এখনই ঢাকায় আসতে হবে না। শুধু যারা ঢাকা আছেন, তারাই কাজে যোগ দেবেন। তাদের দিয়েই কারখানা চালু করা হচ্ছে।’

৯৭ শতাংশেরও বেশি কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ৯৭ শতাংশেরও বেশি কারখানা তাদের বেতন পরিশোধ করেছে। বাকিদেরও দেয়া হবে। আর যারা ঢাকার বাইরে আছেন, তাদের আপাতত ঢাকায় আসার দরকার নেই। সব কারখানা খুললে অপরা ঢাকায় আসবেন।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা করেই শ্রমিকদের কারখানায় প্রবেশ করাতে হবে। একই সঙ্গে সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মূলত জরুরি কিছু অর্ডার থাকায় সীমিত পরিসরে কারখানাগুলো খোলা হয়েছে।’

এদিকে ঢাকার বাইরে থেকে শ্রমিকরা আসবে না জানানো হলেও ঢাকামুখি পোশাক শ্রমিকদের ঢল নেমেছে। মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকা থেকে দলে শ্রমিকদের আসতে দেখ যায়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখনো মারাত্মক পর্যায়েই রয়েছে। মঙ্গলবার একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মোট ১৫৫ জনের প্রাণ কেড়ে নিলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ছয় হাজার ৪৬২। এছাড়া সুস্থ হয়েছেন আরও আটজন, এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯-এ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT