দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আল-আকসা মসজিদের ইমামকে হুমকি দেয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

আল-আকসা মসজিদের ইমামকে হুমকি দেয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আল-আকসা মসজিদের ইমামকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। ওই মসজিদের ইমাম শেখ একরিমা সাবরি অভিযোগ তুলেছেন, তার বাড়িতে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে হুমকি দিয়েছে। আল-আকসা মসজিদকে নিয়ে কোনো ধরণের উত্তেজনা সৃষ্টি হলে তার জন্য একরিমা সাবরিকে দায়ি করা হবে বলে হুশিয়ারি দিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ রয়েছে আল-আকসা মসজিদ। এটি ইসলাম ধর্মে বিশ্বাসীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। তবে মসজিদের ইমাম শেখ সাবরি অভিযোগ করেন, মসজিদ বন্ধ থাকার সুযোগে ইসরায়েলি কর্তৃপক্ষ এর মাঘরেবি গেট খুলে দিয়েছে। এই গেট দিয়ে ইসরায়েলিরা সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢুকতে পারছে। কিন্তু মুসলিমদের জন্য নির্ধারিত অংশে তাদের প্রার্থনা বন্ধ রয়েছে।

ফলে শেখ সাবরি বলেন, যদি ইসরায়েলিরা এ আল-আকসায় প্রবেশ না থামায় তাহলে তিনি মসজিদের বাকি অংশও খুলে দেবেন। এরপরই তাকে হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শেখ সাবরি বলেন, ইসরায়েলের উচিৎ নয় কোনোভাবেই কোভিড নাইন্টিন মহামারির সুযোগ নেয়া। একইসঙ্গে এরমধ্য দিয়ে আল-আকসায় নতুন নিষেধাজ্ঞা না দেয়ার আহবান জানান তিনি। গত মাসে জেরুজালেমের ইসলামিক ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয়, মহামারি না থামা পর্যন্ত আল-আকসায় সব ধরণের প্রার্থণা বন্ধ থাকবে। কিন্তু সম্প্রতি ইসরায়েলি সেটলাররা কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়, তারা নিরাপত্তা বজায় রেখে আল-আকসায় প্রবেশ করতে চায়। এর সমালোচনা করেন শেখ সাবরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT