দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মায়ের মৃত্যুর মাত্র চার দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন ইরফান খানও

মায়ের মৃত্যুর মাত্র চার দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন ইরফান খানও

বিনোদন ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মা সাইদা বেগমের মৃত্যুর মাত্র চার দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানও। গুরুতর অসুস্থ হয়ে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার সকালে সেখানেই অভিনেতার মৃত্যু হয়।

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়েছিল ৫৩ বছর বয়সী ইরফান খানের। এরপর এক বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। এবার তিনি চলে গেলেন চিরতরে।

প্রিয় বন্ধুর অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন বলিউড পরিচালক সুজিত সরকার। সকালেই তিনি টুইট করে ইরফানের মৃত্যুর খবর প্রকাশ করেন। এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক জানিয়েছেন বলিউডের বহু তারকা।

এর আগে গত শনিবার রাজস্থানের জয়পুরের বেনিওয়াল কানটা কৃষ্ণ কলোনিতে বার্ধক্যজনিত কারণে মারা যান ইরফান খানের মা সাইদা বেগম। ওই সময় মুম্বাইয়ে আটকা থাকায় মায়ের শেষকৃত্যে পর্যন্ত আসেতে পারেননি অভিনেতা। ভিডিও কলের মাধ্যমে তিনি মায়ের শেষকৃত্য দেখেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT