দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণস্বাস্থ্য কেন্দ্র অবশেষে কিট পরীক্ষার অনুমতি পেল

গণস্বাস্থ্য কেন্দ্র অবশেষে কিট পরীক্ষার অনুমতি পেল

হেলথ ডেস্ক, ৩০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবিতে তাদের কিটের সক্ষমতা পরীক্ষা করা হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ জানান, বুধবার এই অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। আজ বৃহস্পতিবার সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘ওষুধ প্রশাসন গবেষণার জন্য অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন গতকাল বিএমএসএসইউকে চিঠি লিখেছে, আজকে তারা পেয়েছে। আমরাও আজ পেয়েছি চিঠি। আমরা চাচ্ছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন, ফাইনালি তারা ব্যুরোক্রেসি (আমলাতান্ত্রিকতা) বাদ দিয়ে চিঠি দিয়েছে।’

জাফরুল্লাহ বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যেকোনো একটিতে পরীক্ষা করার কথা বলেছে।’

গণস্বাস্থ্যের করোনা কিট পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের বিতর্কের পর এটিকে একটি ‍উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মন্তব্য করেন জাফরুল্লাহ। বলেন, ‘কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিএমআরসির একটি বড় কমিটি আছে। কমিটির সদস্যরা বৈঠক করে এই আবেদন বিষয়ে সিদ্ধান্ত দিবেন। মৌখিকভাবে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আজকে অনলাইনে বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু, যেহেতু অনেক বড় কমিটি তাই সবাইকে অনলাইনে এক করতে পারেনি। গণস্বাস্থ্য কেন্দ্রকে তারা জানিয়েছে আগামী ২/১ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

জাফরল্লাহ বলেন, ‘বিএসএমএমইউ কীভাবে গবেষণা করবে, তাদের চাহিদা মতো মাল-মসলা দেব। আগামী শনিবার তাদের সঙ্গে আমরা এসব বিষয় নিয়ে বসবো।’

করোনার কিট উদ্ভাবনের পর এ নিয়ে বেশ ধকল পোহাতে হয়েছে গণস্বাস্থ্যকে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আন্তরিক হলেও স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের সহযোগিতা করতে গড়িমসি করেছে। এমনকি তাদের কিট গ্রহণও করেনি। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর এমন অভিযোগ অস্বীকার করে শুরু থেকে গণস্বাস্থ্যকে সবধরনের সহযোগিতা করা হয়েছে বলে দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT