দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতা-পুত্রসহ করোনায় আরও ৩ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতা-পুত্রসহ করোনায় আরও ৩ জন আক্রান্ত

হেলথ ডেস্ক, ৩০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিতা-পুত্রসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট হতে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আক্রান্তরা হলেন নবীনগর উপজেলার লহরী গ্রামের সুজন মিয়া, জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া ও পুত্র সন্তান নূর মোহাম্মদ। ইতিমধ্যে আক্রান্ত ব্যাক্তিদের বাড়িসহ আসপাশের বাড়ির লোকজনদেরও ১৪ দিনের হোম কোয়ারান্টাইনসহ লকডাউন করেছে প্রশাসন।

এদিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উনার সহকারী মারজান ও তাসলিমাসহ তিনজন আজ থেকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে আছেন।

ডাক্তার জেবিন জানান, এইমাত্র আমাদের হাতে রিপোর্টটি পৌঁছেছে। আমাদের জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদান্ত গ্রহন করবো।

তবে এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এবং ১৪ দিনের হোমকোয়ারন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT