দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুয়েতে বাড়ছে বাংলাদেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা

কুয়েতে বাড়ছে বাংলাদেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা

৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৬৩৯ জনের বিষয়ে অনুমোদন দিয়েছে সে দেশের সরকার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, গত ১১ থেকে ১৪ মার্চ চার দিনের কুয়েত সফরকালে কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এর সাথে সাক্ষাৎ করেন। ওই সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য তাকে অনুরোধ করেন।

সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা, ঐকান্তিক প্রচেষ্টা এবং কুয়েত সরকারের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ফলে বৃহস্পতিবার কুয়েত সরকার কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ থেকে বৃদ্ধি করে ৬৩৯ জনে অনুমোদন প্রদান করেছে বলে আইএসপিআর জানায়।

কুয়েত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে অতিসত্বর বর্ধিত এই জনবল কুয়েতে পাঠানোর জন্য অনুরোধ করেছে।

বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি -৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT