দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে করোনা সংক্রমিত ৮০০ জনের শরীরে লক্ষণ-উপসর্গ নেই : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

দেশে করোনা সংক্রমিত ৮০০ জনের শরীরে লক্ষণ-উপসর্গ নেই : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

হেলথ ডেস্ক, ০১ মে  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  সারাদেশে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯-এ সংক্রমিতদের মধ্যে প্রায় আটশ জনের শরীরে কোনো লক্ষণ-উপসর্গ নেই। এদের কেউ কেউ নিজেদের বাসায় আর কেউ কেউ হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরার সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা একথা বলেন।

তিনি জানান, একদিনে আরও ৫৭১ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৩৮ জন। আর একইসময়ের মধ্যে আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে প্রায় আটশ জনেরই শরীরে কোনো লক্ষণ-উপসর্গ নেই। তাদের সবাই সুস্থ আছেন। কিন্তু পরপর দু’টি টেস্ট করতে হয়। সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার।

তিনি আরও বলেন, ‘করোনার লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই আটশ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT