দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
শ্রমিকদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন : পোশাক শিল্প মালিকদের প্রতি ওবায়দুল কাদের

শ্রমিকদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন : পোশাক শিল্প মালিকদের প্রতি ওবায়দুল কাদের

ঢাকা, ০২ মে   ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা পরিচালনা করা ও ছাঁটাই বা লে অফ না করে তাদের পাশে থাকতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এ সময় তিনি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন মালিকদের।

কাদের বলেন, তৈরি কারখানাগুলো পোশাক শিল্প চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন- এ সঙ্কটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই-লে অফ করা হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই ফ্যাক্টরি পরিচালনা করা হবে। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে।

কিন্তু বাস্তবে এর চিত্র নাই জানিয়ে কাদের বলেন, প্রকৃতপক্ষে আমরা দেখছি প্রতিদিন দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছে। তারা বলছেন তাদেরকে অফিস থেকে ডাকা হয়েছে। আবার গতকাল গাজীপুরে একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিল না।

তিনি বলেন, সরকারি খাতের সুরক্ষায় ইতোমধ্যে নিম্ন সুদে প্রণোদনাসহ তাদের রপ্তানি আদেশ অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানদের টেলিফোনে অনুরোধ জানিয়েছেন। পোশাক শিল্পের মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিক-কর্মী ভাই বোনদের পাশে থাকুন। শ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি নিয়োগ যারা ঘোষণা করছেন তাদের বিরত রাখুন।

ওবায়দুল কাদের বলেন, জেলা প্রশাসন ও উপজেলার মাধ্যমে যে ত্রাণ কার্যক্রম চলছে, তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আশা করি জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

‘করোনা মোকাবিলায় চিকিৎসা সেবায় সরকারি টেস্টিং ক্যাপাসিটি এখন অনেক বেড়েছে। অনেকে লক্ষণ দেখা দিলে ও টেস্ট না করিয়ে গোপন রাখছেন। এতে বিপদ ডেকে আনছেন। লক্ষণ দেখা দিলে হেল্পলাইন বা হটলাইনে যোগাযোগের যেন ভুল না হয়। সবাইকে লক্ষ্য রাখতে অনুরোধ করছি। করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। তার উপর আস্থা রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ করোনা যুদ্ধে জয় আমাদের হবেই। ‘

এছাটা করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনে যেসব চিকিৎসক-নার্স, টেকনিশিয়ান, ফিজিশিয়ান, স্বাস্থ্যকর্মী, প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জরুরি পরিষেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, গণমাধ্যম, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা সাহসিকতার সঙ্গে সেবা অব্যাহত রেখেছেন সেজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানান কাদের। আর যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রকাশ করেন কাদের।

তিনি বলেন, এই সংকটে সামনের সারিতে থেকে করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। দেশ ও জাতির এই সংকটকালে যারা নিবেদিত প্রাণ নিশ্চয়ই জাতি তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে।

তিনি জানান, তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকিংসহ কারণে সংকটে যারা সংশ্লিষ্ট তাদের বিষয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ঘোষণা করেছেন। আমি মনে করি সুযোগ বড় কথা নয়। তাদের মনোবল এবং সেবার মানসিকতা আমাদের জন্য অসীম আঁধারে সাহসের আলোক শিখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT