দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান সিআইডি প্রধান হলেন

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান সিআইডি প্রধান হলেন

ঢাকা, ০৩ মে  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির প্রধান করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি সদ্য নিয়োগ পাওয়া র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গত বছরের ১৬ মে মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেয় সরকার। এর আগে ব্যারিস্টার মাহবুবুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়া সিআইডি প্রধান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা টাইমসকে বলেন, ‘সরকার যে নতুন দায়িত্ব দিয়েছেন সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। যেকোন ঘটনার অনুসন্ধান একটা মুল কাজ। সেটার মান কিভাবে উন্নত করা যায় সেটার জন্য কাজ করব।’

মাহবুবুর রহমান বলেন, ‘গণমাধ্যম সব সময় আমার কাজে সহায়তা করেছে। আমি গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। অনেক জিনিস আমরা জানার আগে গণমাধ্যমের মাধ্যমে সেটা জানতে পারি। এরপর আমরা সেটা নিয়ে কাজ করি। আমি সব সময় গণমাধ্যম বান্ধব মানুষ। আমাকে তারা সব সময় সহায়তা করেছে, করবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করব। দেশের জন্য আমরা একদিকে কাজ করি। অন্যদিকে কাজ করে গণমাধ্যম। সবার উদ্দেশ্যই এক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT