দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অতিরিক্ত আইজিপি হলেন চার পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন চার পুলিশ কর্মকর্তা

ঢাকা, ০৩ মে  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন আরও চারজন কর্মকর্তা। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদ থেকে তাদের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করে পুলিশ অধিদপ্তরে (টিআর) পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি এস এম রুহুল আমিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এবং সিলেটে রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে। একই আদেশে হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির প্রধান করা হয়েছে।

এর আগে গত মাসের মাঝামাঝিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বেনজীর আহমেদ। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষে অবসরে গেলে পদটি খালি হয়। পুলিশ থেকে অবসরে যাওয়ার পর জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া বেনজীর আহমেদ আইজিপি হওয়ায় র্যা বের মহাপরিচালক পদটি খালি হলে সেখানে নিয়োগ দেওয়া হয় সাবেক সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT