দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুঁড়েঘর থেকে মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন সমাজসেবী প্রতাপ সারাঙ্গি

কুঁড়েঘর থেকে মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন সমাজসেবী প্রতাপ সারাঙ্গি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দ্বিতীয় বারের মতো ভারতের সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছে মোদির মন্ত্রিসভার ৫৮ সদস্য। আর তাদের মধ্যে রয়েছেন সমাজসেবী প্রতাপ সারাঙ্গি। ৫৮ সদস্যের মন্ত্রিসভার মধ্যে ৫৬ নম্বরে থাকা প্রতাপ সারাঙ্গি এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। কারণ উড়িষ্যা রাজ্যের প্রতাপ সারাঙ্গি মন্ত্রিসভার বাকীদের চাইতে ভিন্ন।

অনারম্বর জীবন যাপন করা প্রতাপ সারাঙ্গি বসবাস করেন উড়িষ্যা রাজ্যের একটি কুড়েঘরে। আর তার বাহন একটি বাইসাইকেল। কাঁধে ঝোলা নিয়ে দীর্ঘ দিন যাবৎ এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তিনি। তাই স্থানীয়ভাবে রাজনীতিবিদের বাহিরেও তার পরিচয় তিনি একজন সমাজসেবী।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারতের বহু ছাপোষা মানুষ, যুব সমাজ তার থেকে অনুপ্রেরণা পেয়েছে। অনুপ্রাণিত হয়েছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্যই ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তাকে তুলনা করছেন খোদ নরেন্দ্র মোদির সাথে। বলা হচ্ছে উড়িষ্যার ‘মোদি’ সারাঙ্গি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো প্রতাপ সারাঙ্গিও বেলুর মঠে রামকৃষ্ণ মিশন থেকে সন্ন্যাস গ্রহণের জন্য গিয়েছিলেন। তবে তার বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন জেনে স্বামী আত্মস্থানন্দ তাকে সন্ন্যাসে দীক্ষিত না করেই বাড়িতে ফেরত পাঠান।

ওই গুরু তাকে মায়ের দেখাশোনা করেন। তারপর থেকে সংসারের দিকে না এগোলেও, প্রতাপ সারাঙ্গি নিজের মতো করে এলাকাকেই সংসার বানিয়ে নিয়েছিলেন। আর আজ থেকে তিনি মোদির মন্ত্রিসভার নতুন সদস্য।

এর আগে ২০০৯ সালে উড়িষ্যা বিধানসবা নির্বাচনের বিজেপির টিকিটে তার উড়িষ্যা থেকে দাঁড়ানোর কথা ছিল। তবে তিনি দাঁড়াতে পারেননি। কারণ তিনি বাসে ভ্রমণ করার সময় প্রার্থীপদের টিকিট হারিয়ে ফেলেছিলেন। শেষমেশ পরিস্থিতি সামাল দিয়ে নির্দলীয় হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT