দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা মহামারি আর ফিরে আসবে না : বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারি আর ফিরে আসবে না : বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হেলথ ডেস্ক, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চীনসহ বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছিলেন করোনা মৌসুমী ভাইরাসে পরিণত হবে এবং প্রতি বছর ফিরে আসবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি মৌসুমী ভাইরাস নয় এবং এই মহামারি প্রতিবছর ফিরে আসবে না।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৩১৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪০৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৪ লাখ ৫৬ হাজার ৩০৭ জন।

সাত মাসের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালানো করোনাভাইরাসের প্রকোপ কিছুতেই থামছে না বরং বেড়েই চলেছে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে এবং এটি ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর হাজির হবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে বলেন, সব মানুষ করোনাভাইরাস প্রতি মৌসুমে ফিরে আসবে কি না সেটি নিয়ে চিন্তিত। তবে আমাদের সবার ভাবা উচিত যে, এটি নতুন ভাইরাস এবং ভিন্নরকম আচরণ করছে। এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।

বিশ্বের যেসব দেশে করোনার সংক্রমণ কমছে সেসব দেশের মানুষের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। তিনি এসব দেশকে আরও সতর্ক হওয়া এবং জমায়েতের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

যাদের ইতিমধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাদের ফ্লুর ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান হ্যারিস।

হ্যারিস বলেন, আপনার যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে নিজেকে আইসোলেট করুন। এছাড়া করোনা আক্রান্ত কারো সংস্পর্শে আসলেও নিজেকে আইসোলেট করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT