দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পল্লবী থানায় বিস্ফোরণ : কব্জি হারালেন রিয়াজ

পল্লবী থানায় বিস্ফোরণ : কব্জি হারালেন রিয়াজ

ঢাকা, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত রিয়াজের বাম হাতের কব্জি কেটে ফেলা হয়েছে। বিস্ফোরণে তার হাতটি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আজ বুধবার ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। আহত রিয়াজ পল্লবী থানায় সিভিল হিসেবে কাজ করত। এতে আহত হন পাঁচ জন। এর মধ্যে চার জনই পুলিশ সদস্য বলে জানা গেছে। আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

ডিএমপির এডিসি মিডিয়া নাহিদা ফারজানা মানবজমিনকে জানান, গত রাতে তিন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা পুলিশ। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়।

আসামিদের থানায় আনা হলে আজ ভোরে ডিজিটাল ওয়েট মেশিন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, আজ সকাল সাতটার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হন। তাদের মধ্যে ওসি তদন্তও রয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্যে এসআই অংকুশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়। আর আহত এসআই রুমি ঢামেকে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT