দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জঙ্গিদের নয়, থানায় বিস্ফোরিত ‘বিস্ফোরক’ সন্ত্রাসীদের : বলেছেন, অতিরিক্ত কমিশনার

জঙ্গিদের নয়, থানায় বিস্ফোরিত ‘বিস্ফোরক’ সন্ত্রাসীদের : বলেছেন, অতিরিক্ত কমিশনার

ঢাকা, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ নেই বলে জানিয়েছে পুলিশ। ভোরে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা মিরপুরের স্থানীয় সন্ত্রাসী। তাদের কাছে থাকা বস্তু থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, সদরদপ্তরের রেড এলার্টের অংশ নয়, মিরপুরের স্থানীয় সন্ত্রাসীদের ধরতে পুলিশ কাজ করছিল সেই অংশ হিসেবেই তাদেরকে ধরা হয়েছিল।

সম্প্রতি দেশজুড়ে জঙ্গি সংগঠন বড় ধরনের নাশকতা করতে পারে এমন চিঠি দিয়ে পুলিশের সকল বিভাগকে সর্তক করে সদরদপ্তর। চিঠিতে থানাগুলোতে বাড়তি নিরাপত্তা বাড়াতে বলা হয়।

জানা গেছে, মিরপুর এলাকার একজন রাজনৈতিক নেতাকে খুন করার জন্য কয়েকজনকে ভাড়া করা হয়েছে এমন খবরে পুলিশ তাদের ধরতে কয়েকদিন ধরে নজরদারি চালিচ্ছে। আজ ভোরে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও কিছু মালামাল জব্দ করা হয়। সেগুলো থানায় নিয়ে আসা হয় এবং উদ্ধার মালামাল ওসি অপারেশনের কক্ষে রাখা হয়।

সেখানে বিস্ফোরক কিছু থাকতে পারে এমন সন্দেহে বিশেষজ্ঞ দলকে তলব করা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটি বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশের চারজন সদস্য ও একজন সাধারণ মানুষ আহত হন।

তারা হলেন, পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ।

তাদের উদ্ধার করে জাতীয় চক্ষু বিজ্ঞান এবং ঢাকা মেডিকেলে নেওয়া হয়। যাদের মধ্যে দুইজন আশঙ্কাজনক। তবে ওসি অপারেশনসহ দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা কোন জঙ্গি সদস্য নয়। তবে, তারা কোন না কোন ক্রিমিনাল গ্রুপের সদস্য। তাদের ধরতে পুলিশ কাজ করছিল। সেই অংশ হিসেবেই তাদেরকে ভোরে ধরা হয়েছিল। আরো কয়েকজন ছিল তারা পালিয়ে যায়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘একটি ওয়েট মেশিন কেন সন্ত্রাসী তার কাছে রাখবে তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন আছে। জব্দ দুটি অবিস্ফোরিত প্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে থানা কম্পাউন্ডে নিরাপদ করা হয়েছে। উদ্ধার বস্তুতে কোন বিস্ফোরক থাকতে পারে এজন্য দক্ষ টিমের জন্য অপেক্ষা করা হচ্ছিলো। কিন্তু তার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে।’

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এদের পেছনে কারা কারা আছে তাদেরকেও খুঁজে বের করা হবে। তারা কোন জঙ্গি সদস্য নয়, তবে কোন না কোন ক্রিমিনাল গ্রুপের সদস্য। কাউকে খুন বা ডাকাতি করার মতো পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জেনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT