দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনপ্রিয় নায়িকা পরীমনি এফডিসিতে পাঁচ গরু কোরবানি দিচ্ছেন

জনপ্রিয় নায়িকা পরীমনি এফডিসিতে পাঁচ গরু কোরবানি দিচ্ছেন

বিনোদন ডেস্ক, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নিজের পরিবারের পাশাপাশি এফডিসিকেও নিজের আরেকটি পরিবার ভাবেন এ সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। তাই দ্বিতীয় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে বিগত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন এ নায়িকা। ব্যতিক্রম হচ্ছে না এবারও। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ৫টি গরু কোরবানি দেবেন তিনি।

পরীমণি বলেন,’ গত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছি। এবার মহামারী করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।তবে, সকল নির্দেশনা ও পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দেব।’

সবার কাছে দোয়া চেয়ে পরীমনি বলেন, ‘এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসিতে কোরবানি দেব। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ্।’

উল্লেখ্য,২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন পরীমনি।প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন তিনি।

সর্বশেষ ২০১৯ সালে চারটি গরু কোরবানি করেন এবং কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT