দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শুধুমাত্র ঢাকাতেই করোনা আক্রান্ত চিকিৎসক ৮০২ জন

শুধুমাত্র ঢাকাতেই করোনা আক্রান্ত চিকিৎসক ৮০২ জন

চিকিৎসক, নার্স, বেতন, দ্বিগুণ, পূর্বপশ্চিমবিডি

হেলথ ডেস্ক, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে গত মার্চের শেষের দিকে করোনার প্রকোপ শুরুর পর থেকে ক্রমেই বাড়ছে চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা। মহামারি করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়েই বেশিরভাগ করোনায় সংক্রমিত হয়েছেন। অনেকে মারাও গেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশের (বিএমএ) তথ্যমতে, এখন পর্যন্ত সারাদেশে সাত হাজারের বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র ঢাকাতেই ৮০২ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন।

বিএমএর তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত সারাদেশে দুই হাজার ৪৪৭ জন চিকিৎসক, এক হাজার ৭৯২ জন নার্স এবং দুই হাজার ৮০৫ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৪৪ জন।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে ও রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা এবং উপসর্গ নিয়ে সারাদেশে আটজন নার্স করোনাকালে মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছেন। রাজধানীতে এ পর্যন্ত ৮০২ জন চিকিৎসক, ৭৭২ জন নার্স এবং ৪৩৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তবে বিএমএর দেয়া তথ্যের চেয়ে নার্সদের আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস।

সংগঠনটির দেয়া তথ্যমতে, গত ২২ জুন পর্যন্তই সারাদেশে দুই হাজার ৪৫ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সরকারি হাসপাতালে এক হাজার ৭৬৩ জন আর বেসরকারি হাসপাতালের ২৮২ জন নার্স আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দশজন আছেন গর্ভবতী। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT