দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লুই আই কানের নকশা অনুসরণ করে সংসদ ভবনের সংস্কার কাজ সম্পন্ন হবে : বলেছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

লুই আই কানের নকশা অনুসরণ করে সংসদ ভবনের সংস্কার কাজ সম্পন্ন হবে : বলেছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ জাতীয় সংসদের শপথ কক্ষে “জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা” শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত। সংসদ ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণ, সংস্কারের ক্ষেত্রে সেকারণে অধিক যত্নশীল হতে হবে। এক্ষেত্রে তিনি লুই আই কান এর মূল নকশা অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্পিকার বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চুড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ইদের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে তাঁর দিক নির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন উইং এর অফিস কক্ষ, লবির আকার, কর্মকর্তাদের অফিসে ঢোকার জন্য অটোমেটিক সেন্সর ডোর, অফিসারদের আগমন ও প্রস্থানের রাস্তার সাথে প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্থানের রাস্তার নিরাপত্তা, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি নিয়ে সভায় আলোচনা হয়।

লুই আই কানের নকশা অনুযায়ী সংসদের সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করায় জাতীয় সংসদের চীফ হুইপসহ সংশ্লিষ্ট সকলকে স্পিকার ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ণ ও গণপূর্ত প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম মূল্যবান মতামত প্রদান করেন। এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী আর্কিটেক্ট সাঈকা বিনতে আলম সংসদের উত্তর প্লাজায় স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের অফিস কক্ষ, কনফারেন্স রুম এবং বিভিন্ন উইং এর অফিস সর্বোপরি জাতীয় সংসদ ভবনের স্থাপত্য সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT