দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদ-বন্যায় করোনার সংক্রমণ বাড়ার শঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী

ঈদ-বন্যায় করোনার সংক্রমণ বাড়ার শঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৩০ জুলাই ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনায় সংক্রমিত হওয়ার হার কমলেও পবিত্র ঈদুল আজহা ও বন্যাকে কেন্দ্র করে সংক্রমণ বাড়তে পারে। করোনা থেকে রক্ষার জন্য সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের বিস্তার রোধে বেশকিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। কিন্তু আসন্ন ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে ও ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। এতে করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বন্যার কারণে অনেক এলাকায় একসঙ্গে এক জায়গায় অনেক মানুষকে আশ্রয় নিতে হচ্ছে। এতে করেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। এই দুই কারণে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।’

জাহিদ মালেক বলেন, ‘সরকার করোনার টেস্ট কমাচ্ছে না; বরং টেস্টের জন্য মানুষই কম আসছে। বন্যার কারণেও অনেকে আসছে না।’

স্বাস্থ্যখাতে অনেক অর্জন আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক কিছু এখনো করা হয়নি। তবে পর্যায়ক্রমে সব কাজ শেষ করা হবে। এরইমধ্যে ৩০ হাজার নার্স নিয়োগ হয়েছে, আরও ১০ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে। সামনে আরও চিকিৎসক নিয়োগ দেয়া হবে।’

করোনায় দেশে মৃত্যুর হার কমছে দাবি করে মন্ত্রী বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন বসানো এবং হাইফ্লো নলেজ ক্যানোলা ব্যবহারের কারণে মৃত্যু কমে এসেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT