দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
কাতারে আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ দেশে ফিরেছেন

কাতারে আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ দেশে ফিরেছেন

ঢাকা, ৩০ জুলাই ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কাতারের রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ জন একটি বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা; বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে। কাতার থেকে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার জানান, কাতারে রাজধানী দোহায় আটকা পড়া ৪১৬ বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট দেশে ফিরিয়ে এনেছে। দোহা থেকে ফেরা এসব বাংলাদেশি নাগরিকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে কাতার ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদেরকে দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকাপড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসছে। ইতিমধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, মালদ্বীপ, নেপাল ও বাহরাইনসহ আরও অন্যান্য দেশ থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT