দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আইসিসি টিকিটের অর্থ ফেরত দেবে

আইসিসি টিকিটের অর্থ ফেরত দেবে

স্পোর্টস ডেস্ক, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় দিনও টিকিট নিয়ে জটিলতা দেখা দেয়। ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচে টিকিট পেতে দেরি হওয়া প্রায় হাজার খানেক দর্শক খেলাটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চেয়ে টিকিটের অর্থ ফেরত দেবে বলে জানায় আইসিসি।

ট্রেন্ট ব্রিজের এই ম্যাচে টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। তবে বেশ কিছু দর্শক স্টেডিয়ামের গেটে এসেছিলেন টিকিট সংগ্রহ করতে। কিন্তু কাগজ প্রিন্টের ঝামেলায় দেড় ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়।

ততক্ষণে ম্যাচটি অর্ধেকের বেশি শেষ। কেননা গতকালের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। আর ওয়েস্ট ইন্ডিজও ১৪ ওভারের মধ্যে জয় তুলে নেয়। দুই ঘণ্টার কিছু বেশি সময় ম্যাচে ব্যাপ্তি হওয়ায় সেই দর্শকরা পাকিস্তানের ইনিংস দেখতেই পারেননি।

শুক্রবার ম্যাচটি স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে শুরু হয়। আর পরে ক্ষমা চেয়ে আইসিসি থেকে জানানো হয়, যারা নির্ধারিত সময়ে মাঠে প্রবেশ করতে পারেনি, তারা টিকিটের পুরো অর্থ ফেরত পাবে।

এদিকে বিশ্ব আসরের শুরুতেই এমন কালো দাগ পড়ে গেল আইসিসি ও আয়োজক দেশ ইংল্যান্ডের কপালে। তবে একটি সূত্র মতে জানা গেছে বক্স অফিসের দুই থেকে তিনজন কর্মকর্তা এদিন অসুস্থ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT