দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বানভাসিদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি ফখরুলের

বানভাসিদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি ফখরুলের

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঈদুল আজহার নামাজ শেষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বন্যা দুর্গতদের ত্রাণ দেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে বানভাসি মানুষদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সমগ্র দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি, অনুরোধ করেছি। একই সঙ্গে সরকারকে আহ্বান জানাচ্ছি, উদাসীনতা ও অবজ্ঞা পরিহার করে অবিলম্বে বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে শুধু ত্রাণ নয়, পুর্নবাসনের ব্যবস্থা করুক। এবারের বন্য বেশ দীর্ঘস্থায়ী হবে বলে অনেকেই আশঙ্কা করছেন। সেক্ষেত্রে তাদের লং টার্ম পরিকল্পনা করা উচিত। এটা তারা তো কখনও করেন না।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের ত্রাণ কার্যক্রম কখনোই পর্যাপ্ত নয়। এখন পর্যন্ত তা আমরা দেখিনি।

বিএনপির সীমিত সাধ্যের মধ্যে দুর্গতদের পাশে দাঁড়াতে দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।

খালেদা জিয়া বেশ অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী এখনো বেশ অসুস্থ আছেন। তার সমস্যাগুলো এখনো সমাধান করা সম্ভব হয়নি। কারণ প্রকৃতপক্ষে তিনি তো চিকিৎসার সুযোগই পাচ্ছেন না। আজকে দেশে যে অবস্থা হয়েছে হাসপাতালগুলোতে যাওয়া যায় না, ডাক্তার সাহেবরা আসতে পারছেন না এবং বিদেশে যেয়ে যে চিকিৎসা করবেন তারও কোনো সুযোগ নেই। সেই কারণে এখনো তিনি ঠিক উন্নত চিকিৎসার সুযোগটা পাননি। আমরা সেই সুযোগের অপেক্ষায় আছি। আমরা আশা করবো যে, তিনি সেই সুযোগ পাবেন।

ফখরুলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT