দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে একযুগ ধরে কোরবানি দিচ্ছেন যুবলীগ নেতা সরোয়ার

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে একযুগ ধরে কোরবানি দিচ্ছেন যুবলীগ নেতা সরোয়ার

নড়াইল, ০২ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): টানা ১২ বছর ধরে নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির নামে কোরবানি দিয়ে যাচ্ছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল আযহার দ্বিতীয়দিনে আজ রবিবার সকাল ১০টার দিকে নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। এ গোশত এলাকার দলীয় নেতাকর্মীসহ দুস্থ ও এতিমদের মাঝে বণ্টন করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামে আরো একটি গরু কোরবানি দিয়েছেন কাজী সরোয়ার।

কাজী সরোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নামে ২০০৯ সাল থেকে কোরবানি দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাদিম মাহমুদ বলেন, সারোয়ার ভাইয়ের এ ধরনের উদ্যোগ; নড়াইলের অন্য নেতাদের মাঝে দেখিনি। এতে এলাকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভীষণ খুশি।

পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকিত হোসেন বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কোরবানি দিয়ে রাজনৈতিক অঙ্গনে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন।

নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির বলেন, যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেন বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে প্রতিবছর যে কোরবানি দিয়ে যাচ্ছেন; এতে দলীয় নেতাকর্মীরা খুশি। তার জন্য আমরা দোয়া করি।

এদিকে কাজী সরোয়ার হোসেন রাজনীতি, সমাজসেবা ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT