দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের ম্যানেজারসহ দুজনের মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের ম্যানেজারসহ দুজনের মৃত্যু

মেহেরপুর, ০২ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারসহ দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন- এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন  এবং তার বন্ধু চরগোয়ালগ্রাম গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান।

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার বামন্দী বেতবাড়িয়া সড়কের পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মকবুল হোসেন ও তার বন্ধু আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেলে করে বামন্দী আসছিলেন। বামন্দী পশুহাট এলাকায় পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মকবুল হোসেন ও তার বন্ধু আক্তারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয়রা বামন্দীর স্থানীয় একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত দু’জন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এর মধ্যে আক্তারুজ্জামান বিসিএস পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT