দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেলারুশে ৩৩ রুশ নাগরিক আটক, ক্ষুব্ধ রাশিয়া

বেলারুশে ৩৩ রুশ নাগরিক আটক, ক্ষুব্ধ রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৪ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বেলারুশের নিরাপত্তা বাহিনী সেদেশে অবস্থানরত ৩৩ জন রুশ নাগরিককে আটক করার পর মস্কোয় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেলারুশে রাশিয়ার ৩৩ নাগরিক আটকের ঘটনায় ব্যাখ্যা দাবি করেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত অভিযোগে রাশিয়ার ৩৩ নাগরিক আটকের ঘটনা দু’দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্কের সঙ্গে বেমানান।

বেলারুশের নিরাপত্তা বাহিনী সম্প্রতি দেশটির রাজধানী মিনস্কের নিকটবর্তী একটি বিনোদনকেন্দ্র থেকে এসব রুশ নাগরিককে আটক করে। তাদের বিরুদ্ধে রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে। এই আটকের ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদ অভিযোগ করেছে, দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব রুশ নাগরিক সন্ত্রাসী হামলা চালিয়ে বেলারুশে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত বৃহস্পতিবার এসব রুশ নাগরিককে মুক্ত দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

আসন্ন নির্বাচনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্তোর বাবারিকোর বিরুদ্ধে আদালতে মানি লন্ডারিংসহ অন্যান্য অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, আসন্ন নির্বাচনের অপর প্রতিদ্বন্দ্বী ভ্যালেরি তেসেপকালো সম্প্রতি রাশিয়ায় আশ্রয় নিয়ে বলেছেন, তিনি গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন। বাবারিকোর মতো তেসেপকালোকে প্রচারাভিযানের মাঝপথে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আগামী ৯ আগস্ট বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো অভিযোগ করেছেন, তাকে পরাজিত করার জন্য তার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে রাশিয়া। ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT