দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
দিল্লীতে অনুষ্ঠিত ‘ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শাকিব খান অভিনীত নোলক

দিল্লীতে অনুষ্ঠিত ‘ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শাকিব খান অভিনীত নোলক

বিনোদন ডেস্ক, ১৪ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের দিল্লীতে অনুষ্ঠিত ‘ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শাকিব খান ও ইয়ামিন হক ববি অভিনীত ‘নোলক’। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন সাকিব সনেট। দিল্লির উৎসবে সিনেমাটি মোট দুইটি পুরস্কার পেয়েছে। বাংলাদেশ থেকে চলচ্চিত্রটির পরিবেশক ছিলেন আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান ‘সিনেম্যাকিং’।

‘নোলক’-এর নির্মাতা ও প্রযোজক সাকিব সনেট বলেন, ‘উৎসব পরিচালক হর্স নারায়ণ এক ই-মেইল বার্তায় আমাদের পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি সনদপত্রও পাঠিয়েছেন। এই পুরস্কার পুরো ‘নোলক’ টিমের।’

তিনি আরও বলেন, ‘একটা ভালো কাজের মূল্যায়ন যখন দেশ-বিদেশে থেকে পাওয়া যায়, তখন আরো ভালো কাজ করার দায়বদ্ধতা আরও বেড়ে যায়। সামনের দিনে যাতে আরো ভালো কাজ করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।’

দিল্লির উৎসবে ‘নোলক’ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা পুরস্কার পেয়েছেন। উৎসবের ফেসবুক পেজে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT