দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকায়

ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকায়

ঢাকা, ১৪ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকায় হাইকমিশনার পরিবর্তন করেছে ভারত। নতুন হাইকমিশনার হিসেবে অভিজ্ঞ কূটনীতিবিদ বিক্রম দোরাইস্বামীকে নিযুক্ত করেছে দেশটি। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবে। দোরাইস্বামী হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৬তম হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিগগিরই ঢাকায় তার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিক্রম কুমার দোরাইস্বামী এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

ভারতের বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব পালনরত বিজয় ঠাকুর সিং সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন। রীভা তার স্থলাভিষিক্ত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT