দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খালেদার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই : বলেছেন, ওবায়দুল কাদের

খালেদার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই। খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়। এতে সরকারের কোনো হাত নেই।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার, না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন। আদালত তাকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগাল ব্যাটল করে বিএনপির নেতারা তাঁকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।’

বিএনপির আন্দোলনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যে কথা বলে, তাঁরা খালেদা জিয়াকে আন্দোলন করে বের করবে। খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এত দিন চলে গেল, আন্দোলনের উত্তাপ রাজপথে সঞ্চারিত করতে পারেনি বিএনপি, সেটা তাদের ব্যাপার। আন্দোলন যদি তারা করে, সেই আন্দোলনও তো সরকারের বিরুদ্ধে না। সাজা দিয়েছেন আদালত, আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারে। এখানে সরকারের কিছু করণীয় নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT