দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শেষ শয্যায় শায়িত হলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শেষ শয্যায় শায়িত হলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী

ঢাকা, ১৭ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ শনিবার দুপুর ২টায় জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সারাহ বেগম কবরী। এ সময় তার পরিবারের সদস্যসহ চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

এর আগে আজ শনিবার বেলা ১২টা ৫ মিনিটে কবরীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গুলশানের বাসায়। সেখানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শেষবারের মতো দেখেন কবরীকে। সেখানে আধাঘণ্টা রেখে বনানী কবরস্থানে নেয়া হয় দাফনের জন্য।

দুপুর ১টার দিকে বনানী কবরস্থানের গেটের সামনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা এই অভিনেত্রীকে।  সেখানেই তার প্রথম ও একমাত্র জানাজা শেষে জোহরের নামাজের পর বনানী দাফন সম্পন্ন হয় কবরীর।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শিল্পী সমিতি, পরিচালক সমিতির নেতারা। তবে করোনার কারণে শ্রদ্ধা জানানোর জন্য সুযোগ দেয়া হয়নি।

শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। শনিবার সকালে হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘তার ফুসফুসের একশভাগই সংক্রমিত হয়েছিল। আমরা মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা করছিলাম।’

ডায়াবেটিক ছাড়া আর তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না বলে জানান পরিচালক। তবে কবরী করোনা ভ্যাকসিন নিয়েছিলেন কি না সে তথ্য জানা ছিল না তাদের।

করোনায় আক্রান্ত হয় ৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন কবরী। ৮ এপ্রিল তাক নেয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে। ১৫ এপ্রিল সন্ধ্যায় তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। সেই অবস্থা থেকে আর ফিরলেন না তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT