দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দরিদ্রদের করোনা পরীক্ষা জুলাই মাসজুড়ে ফ্রি

দরিদ্রদের করোনা পরীক্ষা জুলাই মাসজুড়ে ফ্রি

ঢাকা, ০১ জুলাই ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের নির্ধারিত ফি দিয়ে করোনা পরীক্ষা করতে হয়। কিন্তু ক্রমেই করোনার সংক্রমণ বাড়তে থাকায় দরিদ্র-খেটে খাওয়া মানুষের পক্ষে টাকা দিয়ে করোনা পরীক্ষা করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিষয়টি চিন্তা করে জুলাই মাসজুড়ে সারাদেশে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে করোনা শনাক্তকরণ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই বেশি করোনা শনাক্তকরণ পরীক্ষা করতে হচ্ছে। এমন অবস্থায় খেটে খাওয়া দরিদ্র মানুষের একই পরিবারের একাধিক সদস্যের ফি দিয়ে করোনা পরীক্ষা করা কষ্টসাধ্য হয়ে গেছে। যে কারণে শুধু জুলাই মাসের জন্য দরিদ্র মানুষের করোনা পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৩ জন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা পাঁচ দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়।

এদিকে সংক্রমণ আজও আট হাজারের উপরে। গত একদিনে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। একদিনে করোনা শনাক্তের হারও কিছুটা বেড়েছে আগের দিনের তুলনায়। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.৯০ শতাংশ। গতকাল ছিল ২৫.১৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত নয় লাখ ২১ হাজার ৫৫৯ জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT