দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগুন নিয়ে খেলা বন্ধ করুন, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না : কর্নেল অলি

আগুন নিয়ে খেলা বন্ধ করুন, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না : কর্নেল অলি

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকারের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাশত করবে না। আগুন নিয়ে খেলা বন্ধ করেন। নয়তো সামাজিক পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না।’বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই বিবৃতি দেন ড. অলি আহমদ।

বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধীদলের পক্ষ থেকে সরকারের অনৈতিক কর্মকাণ্ড, ব্যাংক ডাকাতি, অর্থনৈতিক বিপর্যয়, বিচার বিভাগের বিপর্যয়, গণতন্ত্রের বিপর্যয় সর্বোপরি সামাজিক বিপর্যয় রোধ করার জন্য নিশিরাতের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেয়ার জন্য একত্রিত হয়েছিল। তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ অযাচিতভাবে বিনাপ্ররোচনায় পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে।’

অলি আহমদ আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পূর্বে তাদের গুন্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সমস্ত দোষ বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে বিএনপি কোনো বাস পোড়ানো বা সংঘর্ষে জড়িত ছিল না।’

বিগত ৭ দিন ধরে পুলিশ বাহিনী হিটলারি কায়দায় ইসরায়েলের বর্বর বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে’ উল্লেখ করে বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা রুজু ও গ্রেপ্তার করেছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহকে ভয় করেন। মিথ্যা বলা বন্ধ করেন। অন্যায় ও মিথ্যার আশ্রয় নেয়া বন্ধ করেন।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দুর্গা পূজার সময় পাঠা ছাগলকে বিসর্জন দেয়। তখন পাঠি ছাগল তা দেখে হাসে, তখন পাঠা ছাগল তার জবাবে নাকি বলে- সামনে মনসা পূজা আছে, তুমিও সেটার জন্য তৈরি হও। মনসা পূজার সময় শুধু ছাগীকে ব্যবহার করা হয়।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে আজকের এই খেলা খেলা ভাব কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা সারাদেশে যে স্ফুলিংঙ্গ সৃষ্টি করেছেন, পুরো বাংলাদেশে তা হয় তো বিশাল অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে। কারণ এই বাংলাদেশ আমরাই স্বাধীন করেছি। কারো দয়া দাক্ষিণ্যে বাংলাদেশ স্বাধীন হয় নাই। জাতির এই দুর্দিনে নীরব ভূমিকা পালন করা কাফেরের কাজ হবে। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ।’

সরকারের উদ্দেশে অলি আরও বলেন, ‘যদি সৎ সাহস থাকে পেটুয়া বাহিনী এবং পুলিশকে বাদ দিয়ে রাস্তায় নামেন। বিরোধী দলগুলোর শক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হন। বিএনপির যে সকল নেতাকর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে- তাদেরকে অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের পরামর্শ দিচ্ছি।’

‘সরকারকে বলব, আগুন নিয়ে খেলা বন্ধ করেন। গণতন্ত্রের পথে ফিরে আসেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নিরাপদে সরে পড়েন। অন্যথায় আপনাদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আপনারাই নিপতিত হবেন। এটা নিশ্চিত।’ যোগ করে অলি আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT