দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপি যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপি যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের প্রেক্ষিতে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় একথা বলেনি তিনি।

টুকু বলেন, অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।

১০ ডিসেম্বর বিএনপি যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করবে জানিয়ে তিনি বলেন, ‘জানি সরকার আমাদের বাধা দেবে, তারপরও আমরা মাঠে নামব।

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের ঘোষণা দিয়ে এলেও সমাবেশের স্থান এখনো নির্ধারণ হয়নি। দলটি নয়াপল্টনে কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও প্রশাসন অনুমতি দেয়নি। পুলিশ বলছে, বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান, পূর্বাচল কিংবা তুরাগ তীরে সমাবেশ করতে পারবে। কিন্তু বিএনপি এতে রাজি ছিল না। এ অবস্থায় বুধবার নয়াপল্টনে কার্যালয়ে সমাবেত হন বিএনপি নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। এতে একজনের মৃত্যুসহ আহত হন কয়েকডজন। আটক হয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী। সবশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আটক করে ডিবিপুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT