দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে : বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে : বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন মন্তব্য করে তিনি বলেন, ‘সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে।

জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন।’

এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন, তার হুমকির পর ছাত্রলীগ-যুবলীগ তাণ্ডব চালাবে।’

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র‍্যাকডাউনে নেমেছে পুলিশ।’

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, তাদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের হুমকি দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT