দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগের দেওয়া ২৬ শর্তে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ : ডিবি প্রধান হারুন অর রশীদ

আগের দেওয়া ২৬ শর্তে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ : ডিবি প্রধান হারুন অর রশীদ

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): অবশেষে বহু দেনদরবারের পর পুলিশ-বিএনপি একমত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর লিখিত আবেদন করলে এই অনুমতি দেয়া হয়।

শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যলয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আগের ২৬ শর্তেই বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে হবে।’

ডিবি প্রধান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) কমিশনারের সঙ্গে তারা দুইটি ভেন্যুর কথা বলেছিলেন, কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠ। কিন্তু আজকে তারা আবার আবেদন করে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চায়। এ বিষয়ে তারা লিখিত দিলে কমিশনার স্যারের সঙ্গে কথা বলে গোলাপবাগ মাঠেই তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।’

ডিবি প্রধান বলেন, ‘সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে আমরা যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম তা গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে, যাতে করে এই সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো অরাজকতা সৃষ্টি না হয়। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ চতুর্পাশে কাজ করছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি তাদের আর কোনো সমস্যা নেই। তারা সুন্দর শান্তিপূর্ণ একটি সমাবেশ করবেন।’

এদিকে আটক হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমরা তাদের এখনো কোনো রিমান্ড চাইনি। আগেই বলেছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT