দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাংবাদিকের বুম কেড়ে হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজড

সাংবাদিকের বুম কেড়ে হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজড

ঢাকা, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় সংসদ ভবনের সামনে টেলিভিশনে লাইভ দেওয়ার সময় সাংবাদিকের বুম কেড়ে হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপকমিশনার ফারুক বলেন, ‘রবিবার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।’

‘অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

রবিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিতে যান। সেসময় বিভিন্ন টিভি চ্যানেল সংসদের ভেতরে এবং বাইরে থেকে লাইভ সম্প্রচার করছিল।

সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় নাগরিক টিভির একজন সাংবাদিক দুপুর ২টার সংবাদে লাইভ দেওয়ার সময় পুলিশ বনস্টেবল শাহিনুর রহমান অনাকাঙ্ক্ষিতভাবে তার বুম কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন। এ দৃশ্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT