দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, সাবেক সভাপতিসহ আহত ৬

চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, সাবেক সভাপতিসহ আহত ৬

চুয়াডাঙ্গা, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হওয়ার আগেই চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন ।

আহত হিরোক বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সফল করার জন্য মাঠেই কাজ করছিলাম। এসময় মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা সংঘবন্ধভাবে আমাদের প্রতিরোধ করেন। এবং আমাদের নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের উপর চেয়ার নিক্ষেপ করে তারা। আমরা প্রতিরোধ করার সময় আমরাও আহত হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা ও তারেক হাসানের হাতের একটি আঙ্গুল আঘারপ্রাপ্ত হয়েছে। সেখানে সেলাই করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে ধারণা করা হচ্ছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনকে আসন নিয়ে দুইটা গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজের মাধ্যমে জেনেছি। কাদেরকে কোথায় কখন মারধর করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে এই আমার জানা নেই। তারা কোন স্থানে মার খেয়েছে এটা আমার খোজ নিয়ে দেখতে বলে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT