দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিজেপির ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী শপথ নিলেন

বিজেপির ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট নির্বাচনে রেকর্ড মাত্রায় জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। রাজ্যটিতে প্রায় তিন দশক ক্ষমতায় থাকা বিজেপি সপ্তম দফায় রাজ্য শাসনের যাত্রা শুরুছে। সোমবার দুপুরে গান্ধীনগরে রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। নির্ধারিত সূচি মেনে রাজ্যপাল আচার্য দেবরথ তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গুজরাট নির্বাচনে বিপুল সাফল্য পাওয়ার পর বিজেপির পরিষদীয় দলের বৈঠকেই নতুন নেতা হিসেবে ভূপেন্দ্র পটেলের নামে সিলমোহর দেওয়া হয়েছিল। গান্ধীনগরে এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। এছাড়াও বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ শেষে রাজ্যের সম্ভাব্য মন্ত্রীরা শপথ নিয়েছেন। প্রাথমিক ভাবে শপথ নিয়েছেন ১৭ জন। আগের মন্ত্রীসভার প্রায় প্রতিটি সদস্যকেই নতুন মন্ত্রিসভায় রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে। মন্ত্রীসভার একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে শপথ নিয়েছেন ভানুবেন বাবারিয়া।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, অল্প কয়েক দিনের মধ্যেই মন্ত্রীসভার সম্প্রসারণ করা হবে এবং সদস্যসংখ্যা হতে পারে ২৮।

শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ২০০ জন সাধু দর্শকাসনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলিত ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরাও। মন্ত্রীসভায় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হবে বলে আগেই জানিয়েছিল বিজেপি।

সদ্যসমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ১৫৬টিতেই জয়লাভ করেছে তারা। রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতাকে সামাল দিতে ২০২১ সালে বিজয় রূপাণীকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে আনা হয় স্বচ্ছ ভাবমূর্তির ভূপেন্দ্রকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT