দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে : বলেছেন, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে : বলেছেন, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে।

তিনি বলেন, মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে কোনো শিক্ষার্থী জন্ম নিবন্ধনে নাম কিংবা জন্ম সনদের নম্বর ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে একাধিক আবেদন করলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। শিক্ষার্থীর থেকে আসন সংখ্যা বেশি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না। ফলে মেধার সমতা হবে। যারা এখনো লটারিতে আসেনি তাদেরও কিন্তু লটারিতে আনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। বেসরকারিতে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭ টি আসন খালি থাকবে।

অন্যদিকে, সরকারি বিদ্যালয়গুলোতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। এখানে প্রতি আসনের বিপরীতে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT