দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি : বলেছেন, জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি : বলেছেন, জাহাঙ্গীর কবির নানক

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির মঞ্চ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আসছে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি।  বিএনপিকে আমন্ত্রণ জানানো স্বাভাবিক বিষয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের বিগত সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সম্মেলনে তাদের এখনো আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিএনপিকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানো স্বাভাবিক।

নানক জানান, বিগত সম্মেলনগুলো জাঁকজমকপূর্ণ হলেও এবার আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে সাদামাটা। এক দিনেই সমাপ্ত হবে সম্মেলন। ইতোমধ্যে সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যে ডিজিটাল বাংলাদেশের নির্মাণ প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, এবার সম্মেলন সাদামাটা হলেও সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী আসবে এবং আনন্দ উৎসবের কোনো ঘাটতি হবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ২২তম কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহর হিরুসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT