দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটির’ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে রাজধানীর শাহীনবাগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাষ্ট্রদূতের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (যুক্তরাষ্ট্রের দূত) নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। সেখানে পুলিশ বাহিনী ছিল। তিনি যেখানে যাচ্ছেন, সেখানে যাওয়াটা পুলিশ বাহিনীর কর্তব্য হয়ে গেছে।’

‘এছাড়া ওসি পুলিশের পোশাক পড়ার সময়ও পাননি। সিভিল পোশাকেই সেখানে যান। কাজেই এখানে তাঁর নিরাপত্তার অভাব ঘটেছে বলে কোনো রিপোর্ট আসেনি।’

গত বুধবার রাজধানীর শাহীনবাগে ২০১৩ সাল থেকে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় যান যুক্তরাষ্ট্রের দূত পিটার হাস। তিনি সেখান থেকে বেরিয়ে আসার পর ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান পিটার হাস।

সেদিনই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করেন পিটার হাস। তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের দূত।

এই বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের জানা নেই। আমাদের কাছে তো তথ্য দেয়নি। এখন কীভাবে তথ্য ফাঁস হয়েছে, তার (মার্কিন রাষ্ট্রদূত) এখান থেকে হয়েছে কি না, আমরা জানি না। আমাদের জানার কথাও না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত ওখানে (শাহীনবাগ) যাবেন, তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, আমরাও জানি না।’

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প ও বাইরে মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সেখানে কিছু অপরাধ সংঘটিত হয়েছে, তা নজরদারিতে আনা হচ্ছে।’

‘আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করছি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে দ্রুত সমাধান বের করে আনতে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি।’

এসময় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর চারপাশে নিরাপত্তাবেষ্টনী ও টহল রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ ৯৫ শতাংশের বেশি শেষ হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT