দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা : আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা : আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): সব জল্পনা কল্পনার অবসান শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই পুনর্নির্বাচিত হলেন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দেশের ঐতিহ্যবাহী প্রাচীন দলটির নেতৃত্বের ভার শেখ হাসিনা ও কাদেরের ওপরই থাকল। তারা ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।

আজ ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার বিকাল ৫টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।

কাউন্সিল অধিবেশন শুরুর পর ৮ বিভাগের ৮ জন কাউন্সিলর বক্তব্য দেন। এছাড়া সংশোধিত ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেগুলি কাউন্সিলরদের কণ্ঠভোটে পাশ হওয়ার পর দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাপনী বক্তব্য দেন।

কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে রেওয়াজ অনুযায়ী দলীয় সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপরই মঞ্চে আসেন তিন সদস্যের নির্বাচন কমিশন।

দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে নির্বাচন কমিশনের অপর দুই সদস্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।

দলের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন দেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।

অন্য কোনো নামের প্রস্তাব না থাকায় ইউসুফ হোসেন হুমায়ুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেখ হাসিনাকে টানা দশমবারের মতো সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের সামনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। দলের ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ তাতে সমর্থন দেন।

এই পদের জন্যও অন্য কোনো নামের প্রস্তাব আসেনি। ফলে ইউসুফ হোসেন হুমায়ুন সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকেই নির্বাচিত ঘোষণা করেন। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদের।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলরসহ ২৫ হাজার ডেলিগেট অংশ নেন। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT