দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাঁয়তারা করছে সরকার : বলেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাঁয়তারা করছে সরকার : বলেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ঢাকা, ০৬ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বর্তমান সরকার চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চায়৷

মান্না বলেন, ক্ষমতাসীন দল পূর্বসূরিদের মতই একব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায়। যে গণতন্ত্রের জন্য লড়াই করে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এই সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। তারা মানুষের সব মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিরোধী মতকে দমন করার জন্য তারা একের পর এক অসাংবিধানিক আইন চালু করছে। জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন তৈরি করেছে। ভোট ডাকাতির মাধ্যমে সংসদ দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাস করার পাঁয়তারা করছে তারা।

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, সরকার আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে দিশেহারা। ক্ষমতা হারানোর ভয়ে তারা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে। কিন্তু এর ফলাফল তাদের জন্য ভালো হবে না। জনগণ জাগতে শুরু করেছে। অচিরেই তারা এই সরকারের পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নেমে আসবে এবং গণ অভ্যূত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT