দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টাঙ্গাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা ছিনতাইকারীরা

টাঙ্গাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা ছিনতাইকারীরা

মুনসুর আলী-ভ্রাম্যমান প্রতিনিধি, ০৮ এপ্রিল ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা‌ কে‌টে হত্যা ক‌রে‌ছে ছিনতাইকারীরা। শুক্রবার (৭ এ‌প্রিল) রাত ১০টার দি‌কে ঘাটাইল উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অ‌টো‌রিকশা চালক ঈমান আলী (৫০) দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গারোবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। পথিমধ্যে খাগড়াটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর ডাক চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মর‌দে‌হের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT