দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

ঢাকা, ০৭ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট):  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে নিজের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন টাইগার দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তে আসেন তিনি।

হুট করে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান। এরপর থেকেই শোনা যাচ্ছিল প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি। অবশেষে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেয়া টাইগার ওপেনার তামিম ইকবাল। একটি বিশ্বস্ত এক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই প্রধানমন্ত্রী তামিমকে গণভবনে ডেকেছেন বলে শোনা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন শেষ পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায় মাশরাফির মাধ্যমে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। গণভবনে মাশরাফিকে নিয়ে তামিমের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে প্রধানমন্ত্রীর। তামিমের স্ত্রী আয়েশাও আছেন সঙ্গে। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসানকেও সেখানে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী-এমনটাও শোনা যাচ্ছে।

গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এরপর সেটির নিদিষ্ট তথ্য জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওয়ানডে দলের অধিনায়ক এবং ওপেনার। সংবাদ সম্মেলনের শুরুর দিকে স্বতস্ফুর্ত থাকলেও একপর্যায়ে গলা ধরে আসে তামিম ইকবালের। তিনি কথাই বলতে পারছিলেন না। বারংবার তাকে মুখ নিচু করে চোখ মুছতে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT