ঢাকা, ০৭ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): অবশেষে প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের ঘোষণা প্রত্যাহার করেছেন টাইগার দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান। তবে এখনই ক্রিকেটে ফিরছেন না তিনি। আপাতত দেড় মাসের ছুটিতে থাকবেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার। আর এশিয়া কাপে অধিনায়ক হিসেবে খেলবেন তিনি।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক শেষে তামিম ইকবাল বলেন, ‘আজ দুপুরে প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দেন। উনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়েছে। আমাকে ক্রিকেটে ফিরতে বলেছেন তিনি। আর প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের ছুটি দিয়েছেন। এই সময়ের মধ্যে পুরো সুস্থ ও ফিট হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।’
তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানানোর পর বলেন, ‘এরপর পাপন ভাই কথা বলবেন।’
এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে আমার একটা ধারণা হয়েছিলো, হয়তো সে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্তটা নিয়েছে। বিশ্বাস ছিল, সামনাসামনি বসলে একটা সমাধানে আসতে পারবো।’
Leave a Reply