ঢাকা, ২৬ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): শপথ নিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের দপ্তরসম্পাদক বিপ্লব বড়ুয়া।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
Leave a Reply