ঢাকা, ২৬ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার রাজধানী আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হবে।
আজ বুধবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা বিশ্বিবদ্যালয়ের মাঠে সমাবেশ করতে চাইলেও কর্তৃপক্ষ নিষেধ করেছে। তাই আমরা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করব।
এর আগে শান্তি সমাবেশ করতে আওয়ামী লীগের তিন সংগঠন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ অনুমতি চাইলে শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। পরে বিকল্প স্থান হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে শান্তি সমাবেশ করতে চাইলেও বিশ্বিবদ্যালয়ের কর্তৃপক্ষ নিষেধ করে।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে গেছেন তিন সংগঠনের নেতাকর্মীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
Leave a Reply