দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি গোলাপবাগে যেতে চায় না : এক দিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা

বিএনপি গোলাপবাগে যেতে চায় না : এক দিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা

ঢাকা, ২৬ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মহাসমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। এক দিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় দলটি। আজ বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশে বিশ্বাস করি। নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য আমি নিজে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, সেদিন সমাবেশ হলে জনদুর্ভোগ বাড়বে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনের সামনে আমরা মহাসমাবেশ করব। আজ বুধবার বিকালে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়। পুলিশ বিএনপিকে গোলাপবাগের মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেয়। বিষয়টি নিয়ে বিএনপি সিনিয়র নেতারা আলোচনায় বসেন। আলোচনায় তারা মহাসমাবেশের তারিখ পরিবর্তনের আলোচনা করে শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT