দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে  আলোচিত এমপি ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে  আলোচিত এমপি ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর, ০৪ ডিসেম্বর ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে ডা. মুরাদ হাসনসহ সাত জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া দুই জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান এই ঘোষণা দেন।

আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিক মাহদী ও স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, ছানোয়ার হোসেন বাদশা, অধ্যক্ষ আব্দুর রশিদ জমা দেন।

এদের ভেতর আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, ও স্বতন্ত্র থেকে এমপি ডা. মুরাদ হাসান, অধ্যক্ষ আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা ও বিএনএফ-এর প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, জামালপুর-৪ আসনে দুই জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মনোনয়ন পৃথক দুটি কারণে বাতিল ঘোষণা করা হয়। বাকি সাত জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT