দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন বৈধ : ‘ভোট উৎসব দেখতে চাই’বললেন ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন বৈধ : ‘ভোট উৎসব দেখতে চাই’বললেন ফেরদৌস

বিনোদন ডেস্ক, ০৪ ডিসেম্বর ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): যাচাই-বাছাই শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেরদৌস সাংবাদিকদের জানালেন, তিনি ভোটের উৎসব দেখার অপেক্ষায় রয়েছেন।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কার্যালয়ের সন্মেলন ক‌ক্ষে যাচাই বাছাই শে‌ষে ফেরদৌসসহ তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ঘোষণা ক‌রেন ঢাকা বিভা‌গীয় কমিশনার মো. সা‌বিরুল ইসলাম।

এ সময় উপস্থিত সাংবাদিকদের ফেরদৌস বলেন, ‘আমরা ৭ জানুয়ারি আনন্দঘন পরিবেশে একটা ভোটের উৎসব দেখার অপেক্ষায়। আমরা চাই, ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোট প্রয়োগ করুক। বিশেষ করে তরুণ ভোটাররা। যারা এবার প্রথমবারের মতো ভোট দেবে।’

বিএনপি না আসায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না প্রশ্নে ফেরদৌস বলেন, ‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও তাদের দলের অনেকেই নির্বাচনে এসেছেন। এছাড়া তৃণমূল বিএনপি, বিএনএমসহ অনেক দল নির্বাচনে অংশ নিচ্ছে। যারা নির্বাচনে মনোনয়ন নিয়েছে তারা জয়ের ব্যাপারে আশাবাদী বলেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।’

এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে উল্লেখ করে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমি আশা করি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। সেদিন ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে নায়ক ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকর্মী ও ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভাসতে থাকেন ফেরদৌস।

এবার ঢাকা-১০ ছাড়াও আরও একটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এই নায়ক। যদিও সেই আসনটির নাম প্রকাশ করেননি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফেরদৌস। তবে গুঞ্জন আছে, ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT