দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা : বাতিল ৩

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা : বাতিল ৩

গোপালগঞ্জ , ০৪ ডিসেম্বর ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, হলফ নামায় মামলা সম্পর্কিত তথ্য গোপন ও বিদ্যুত বিল বকেয়া থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাহিদুল ইসলাম মিটুর মনোনয়ন। আর আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির শিশির চৌধুরীর।

এছাড়া সমর্থন যাচাইয়ের তালিকা সঠিক না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রর্থী মো. কামাল হোসেন।

মনোনয়ন বৈধের তালিকায় রয়েছেন, গণ ফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদশে সুপ্রিম পার্টি এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT